Home » Personal Blog » সঞ্চয়পত্রের কর বাড়ালে মধ্যবিত্ত বিপ‌দে পড়‌বে
  • সঞ্চয়পত্রের কর বাড়ালে মধ্যবিত্ত বিপ‌দে পড়‌বে


    ১. সঞ্চয়পত্র = মধ্যবিত্তের পেনশন
    বড়লোকের শেয়ার বাজার আছে, গরিবের ভাতা আছে। মধ্যবিত্তের কি আছে?
    শুধু সঞ্চয়পত্র:
    রিটায়ার্ড স্কুল টিচার, সরকারি চাকরিজীবী, ছোট ব্যবসায়ী – যারা ৫-১০ লাখ টাকা জমিয়ে মাসে ৭-৮ হাজার টাকা লাভ তু‌লে সংসার চালান। কর বাড়লে মাসে ১৫০-২৫০ টাকা কমে যাবে। ওটাই তো ওষুধের টাকা। সংসা‌রের এই ঘাট‌তি বা‌জেট পুরণ কর‌তে ছোট ছোট সঞ্চ‌য়ে হাত দি‌তে হয়।
    ব্যাংক FDR এর সুদ ৭_৮%। সঞ্চয়পত্র ১১-১২%। ইনফ্লেশন ৯% অর্থ্যাৎ ব্যাংকে রাখা মানে আসল টাকা ক্ষয়।

    ২. শেয়ার বাজার: ঝুঁকি অ‌নেক। মধ্যবিত্তের মুল টাকা একবার চ‌লে গেলে আর ফেরে না।

    ৩. ডলার/সোনা: সবাই কিনতে পারে না। আর জমিয়ে রাখার ঝামেলা অ‌নেক।
    তাই সঞ্চয়পত্রই একমাত্র নিরাপদ ভরসার জায়গা যেখা‌নে “ঘুমিয়ে আয়” করা যায়। কর বাড়লে ওটাও গেল।

    ৪. চেইন রি এ্যাকশন হবে:
    ক) বিনিয়োগ কমবেঃ মানুষ টাকা ঘরে তুলে রাখবে। ব্যাংক লোন দিতে পারবে না। ক্রেতারাও খর‌চের ভ‌য়ে হাত গুটিয়ে নেবে।
    খ) ব্যয় কমবেঃ হাতে টাকা কম মানে বাজারে খরচ কম। নিত‌্য প্রয়োজনীয় সকল জি‌নি‌ষের চা‌হিদা কমার সা‌থে দামও ক‌মে যা‌বে। বাজারে নে‌তিবাচক অসম প্রতি‌যো‌গিতা শুরু হবার পাশাপা‌শি সাম‌গ্রিক অর্থনী‌তি তে বিরুপ প্রভাব পড়‌বে।
    গ) অবিশ্বাস বাড়বেঃ সরকারের বারবার নিয়ম প‌রিবর্তণে মানু‌ষের আস্থা ক‌মে যাবে। সঞ্চ‌য়ের প্রতি নিরুসা‌হিত হ‌বে। ফ‌লে সঞ্চয়ই করবে না। কালো টাকার দিকে যাবে?

    এখন প্রশ্ন হ‌লো সরকার কেন কর বাড়াতে চায়?

    সহজ উত্তর রাজস্ব ঘাটতি পূরণ। এই ঘাট‌তি পুরণ কর‌তে সরকা‌রের প্রতি স্ত‌রে স্ত‌রে দীর্ঘমেয়াদী___ প‌রিকল্পনার অভাব দেখা যায়। ত‌ড়িঘ‌ড়ি ক‌রে এগু‌লো কর‌তে যে‌য়ে মধ্যবিত্ত আর নিম্ন‌ মধ্যবি‌ত্তকে টা‌র্গেট ক‌রে ফে‌লে। কারণ এরা বোবা আর কালা। IMF এর শর্ত পুর‌ণে মধ্যবিত্ত শ্রেণীকে নানা আইনের মার প্যাঁচের ম‌ধ্যে ফে‌লে দেয়।

    হীরক রাজার ছ‌বির সেই বিখ্যাত ডায়ল‌গটা ম‌নে প‌ড়ে গেল। “ভর পেট নাও খাই, রাজ কোষ দেওয়া চাই, তা‌তে যায় য‌দি যাক প্রাণ হীর‌কের রাজা ভগবান।”

    বড় বাজেটের বড় চাপ। চা‌পের প্রধান টার্গেট মধ‌্য‌বিত্ত। কারণ বোবার কোন শক্র নেই____ওরা রাস্তায় নামে না, চুপ করে সহ্য করে।

    এতে গরিব-মধ্যবিত্ত বাঁচবে কি? আরে এত বাঁচার দরকারটা কি?? কর আদায় হলেই তো হ‌লো!
    বড় বিনিয়োগকারীর কাছ থেকেও রাজস্ব তো আসবে।

    সোজা কথা.. সঞ্চয়পত্রে কর বাড়ানো মানে সাধারণ জীবনমা‌নে চলা মানু‌ষের “যার আছে তার কাছ থেকে কেড়ে নেয়া”। অথচ দেশের সরকা‌রের জনসাধার‌ণের সঞ্চয় বাড়াতে উৎসাহ দেয়া উচিত, সঞ্চয় কমানো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *