বাংলাদেশের উন্নয়নে বেশ কিছু বড় সম্ভাবনাময় জায়গা রয়েছে।
অর্থনীতি, জনসংখ্যা আর অবস্থান—এই তিনটা মিলে দেশটাকে অনেক ভালো একটা পজিশনে রেখেছে।বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনাগুলোঃ
– জনসংখ্যাগত লভ্যাংশ: দেশের ৬৫% এর বেশি মানুষ কর্মক্ষম। তরুণ বয়সের বিপুল জনগোষ্ঠীকে ঠিকভাবে প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তুলতে পারলে উৎপাদন আর উদ্ভাবন দুটোই বাড়বে।
– তৈরি পোশাক শিল্প: বিশ্বে ২য় বৃহত্তম RMG রপ্তানিকারক। এই খাতকে আরও ভ্যালু-অ্যাডেড প্রোডাক্ট আর টেকসই উৎপাদনের দিকে নিলে সময় বাচঁবে এবং আয়ও অনেকগুণ বাড়বে।
– কৌশলগত অবস্থান: বাংলাদেশের অবস্থান ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ঠিক মাঝখানে। বঙ্গোপসাগরের তীরে হওয়ায় বাণিজ্য ও লজিস্টিক হাব হওয়ার সুযোগ আছে। সুতরাং সৃষ্টি কর্তা প্রদত্ত এ সুবিধা কে কাজে লাগতে পারলে আর কখনও পিছনে ফিরে তাকাতে হবে না ।

– ডিজিটাল অর্থনীতি ফ্রিল্যান্সিং: আইটি আউটসোর্সিং আর স্টার্টআপে বাংলাদেশ এখন বিশ্বে পরিচিত এক নাম। ফ্রিল্যান্সিং বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় একটা খাত। অন লাইনে শ্রম সরবরাহ করে আমরা এখন বিশ্বে ২য় অবস্থানে রয়েছি। দেশে ৬.৫ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার আছে। তথ্য বলে ফিল্যান্সাররা বছরে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছেন। ঘরে বসে ডলার আয় করে, নিজের সময়ের স্বাধীনতা__ইত্যােদি কারণে তরুণদের কাছে ফ্রিল্যান্সিং এখন অনেক জনপ্রিয়।
– কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ: ধান, মাছ, সবজি উৎপাদনে বিশ্বে আমরা ১ম সারিতে। আধুনিক কৃষি প্রযুক্তি আর এগ্রো-প্রসেসিংয়ে সঠিকভাবে বিনিয়োগ বাড়ালে রপ্তানিও বহুগুণ বাড়বে। এখন সময় বদলেছে কাজই ১০০ বিলিয়ন ডলার রপ্তানী আয় অলীক কোন কল্পনা হবে না।
– রেমিট্যান্স: প্রতিবছর ২০+ বিলিয়ন ডলার আসে প্রবাসী আয় থেকে। বৈধ চ্যানেল বাড়িয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারলে এটা আরও বাড়বে।
– নবায়নযোগ্য জ্বালানি: সোলার হোম সিস্টেমে বাংলাদেশ বিশ্বের মধ্যে রোল মডেল হিসেবে স্বীকৃত এক নাম । উপকূলীয় এলাকায় বায়ু বিদ্যুৎ আর সোলার পার্কের বড় সম্ভাবনা আছে।
– ব্লু ইকোনমি:সমুদ্র সম্পদ, মৎস্য, পর্যটন, শিপিং_বঙ্গোপসাগরকে ঘিরে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও বলতে গেলে এখনো অনেকটাই অব্যবহৃত।
সুতরাং এই সকল চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান, দুর্নীতি কমানো আর রাজনৈতিক স্থিতিশীলতা—ইত্যাদি ঠিকঠাক ভাবে চললে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের লক্ষ্য অর্জন করতে পারবে বলে আশা রাখি।
If you enjoyed this article please consider sharing it!
We make simple and easy to WordPress themes that will make your website easily. You just need to install the theme on your website will be ready within a minute.
Developed by SaaSpot LLC