বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জিং এবং পরিবর্তনের সন্ধিক্ষণে অবস্থান করছে। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যার কারণে অর্থনীতিতে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। ১। জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ঃ বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে স্বীকৃত। ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৭৩৮ মার্কিন ডলার। গত এক দশকে গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় ৬.৩ শতাংশ। ২। উচ্চ মূল্যস্ফীতি ও জনজীবনঃ সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে লাগামহীন মূল্যস্ফীতি। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে থাকার দরুণ নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রায় এক দারুণ নেতিবাচক প্রভাব পড়ছে। এখান থেকে বেড়িয়ে আসার একমাত্র পথ হলো দেশে সুশাসন নিশ্চিতকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ সুষ্টি করা। ৩। ব্যাংকিং খাত ও ঋণ নির্ভরতাঃ ব্যাংকিং খাতে উচ্চ খেলাপী ঋণের বোঝা এবং তারল্য সংকট একটি বড় দুশ্চিন্তার বিষয়। বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে অভ্যন্তরীণ ব্যাংক ঋণের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। চলতি অর্থবছরের গত সাত মাসে সরকারকে বাজেটের ঘাটতি মেটাতে প্রায় ৭৩ হাজার কোটি টাকা ঋণ করতে হয়েছে যার সিংহভাগই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। আভ্যন্তরিন আয়ের উৎসের দিকে যত্নবান না হলে ভবিষ্যতের জন্য সেটা উদ্বেগজনক হবে। ৪। বৈদেশিক রিজার্ভ ও বিনিয়োগঃ আমদানির চাপ এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিরতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং তারল্য সংকটের কারণে নতুন শিল্প বিনিয়োগ ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মন্থরতা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং দেশে অর্থনীতির চাকা সচল রাখতে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে ব্যাপকভাবে বেসরকারী বিনিয়োগ বৃদ্ধি করতে হবে নইলে দেশের উন্নয়ন অগ্রগতি সবই এক প্রকার থেমে যাবে। ৫। রপ্তানি ও রেমিট্যান্সঃ তৈরি পোশাক (RMG) খাত এবং জ পাঠানো রেমিট্যান্স এখনো অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ২০২৫ অর্থবছরে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪% এসেছে পোশাক খাত থেকে। তাই রপ্তানীর অন্যান্য উৎস দিকে দৃষ্টি দেয়া দরকার। ৬। ভবিষ্যৎ পরিকল্পনাঃ ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। অর্থনীতিবিদেরা মনে করছেন, এই উত্তরণ টেকসই করতে ব্যাংক খাতের সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অপরিহার্য।

If you enjoyed this article please consider sharing it!
We make simple and easy to WordPress themes that will make your website easily. You just need to install the theme on your website will be ready within a minute.
Developed by SaaSpot LLC